বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

নানা কাণ্ডে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী তানজিন তিশা। তবে অভিনয় ও রূপ-লাবণ্যে নিয়মিতই ভক্তদের প্রশংসায় ভাসেন তিনি। এবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল থেকে নিজেকে ফ্রেমবন্দি করে রীতিমতো ভক্তদের চোখ আটকে দিলেন অভিনেত্রী। এক রাজকীয় লুকে ধরা দিয়ে ভাসলেন প্রশংসায়।

রোববার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে কিছু ছবি ও একটি ভিডিও প্রকাশ করেন তানজিন তিশা। পরনে আগুনরাঙা লাল বেনারসি। হাতে স্টাইলিশ পার্স, মানানসই গহনা ও খোপায় জড়ানো সাদা ফুল। সব মিলিয়ে এক রাজকীয় লুকে ফুটে ওঠেন অভিনেত্রী। আর তা প্রকাশ হতেই ভক্তদের মাঝে সাড়া ফেলে বেশ।

ছবিগুলোতে বিভিন্ন ধরনের পোজ দিতে দেখা গেছে অভিনেত্রীকে। স্নিগ্ধ হাসি, আবেদনময়ী লুক; আবার কখনো আবেদনময়ী লুকে তাকিয়ে- নানা ভঙ্গিতে তাকাতে দেখা গেছে তিশাকে। চিত্রগুলো ধারণ করা হয় হোটেলের ভেতর থেকেই। এতে আশেপাশের কালো ব্যাকগ্রাউন্ড-আবহে আরও নজরকাড়া হয়ে ওঠেন অভিনেত্রী।

ছবিগুলো দেখে চমকে যান তার তানজিন তিশার ভক্তরা। এমন ফ্যাশন-স্টাইলের প্রশংসা করে একজন লিখেছেন, ‘সৌন্দর্য যখন এতটা এলিগ্যান্ট হয়, চোখ আটকে যেতেই হয়!’

পর্দায় সাবলীল অভিনয় দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর ব্যস্ততা এখন আগের চেয়ে অনেকটাই কম। গত জুলাইয়ে মুক্তি পাওয়া ‘পারিজাতের জন্য ভালোবাসা’ নাটকে অভিনেতা খায়রুল বাশারের সঙ্গে জুটি বেঁধেছিলেন। এরপর আর নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব থাকছেন, ভক্তদের মাঝে শেয়ার করে নেন নিজের নিত্যনতুন লুক।

এর মাঝে এক পুরোনো বিতর্ক ঘিরে সদ্য আইনি জটিলতায় পড়েছিলেন তানজিন তিশা। অভিযোগ ছিল, শাড়ি নিয়ে প্রতারণা করে বিশ্বাসভঙ্গ! এ নিয়ে মামলার পর আত্মসমর্পণ করেন অভিনেত্রী, পরে জামিন পান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page