শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

লাহোরের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) দুই সপ্তাহব্যাপী এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবসহ বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা পাকিস্তানে গেছেন।

রোববার (৮ নভেম্বর) দেশটির উদ্দেশে রওনা হন তারা।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার প্রতিনিধি দলকে বিদায় জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশনার ইমরান হায়দার জানান, ১২ জন সিনিয়র বাংলাদেশি সিভিল সার্ভেন্টের প্রথম ব্যাচ এই বছরের শুরুতে এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমান প্রতিনিধি দলটি এই উদ্যোগে অংশ নেওয়া দ্বিতীয় ব্যাচ, যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিক সহযোগিতাকে প্রতিফলিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page