শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

মিয়ানমারে পাচারকালে ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদী দিয়ে মিয়ানমারে পাচারকালে অভিযান চালিয়ে ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। এসব সারের বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন, কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

এর আগে, গতকাল শনিবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, শনিবার বিকেলে কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশে বহনকৃত প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সারসহ পাচার কাজে ব্যবহৃত ১টি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়। এসময়, চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত স্টিল বডি ট্রলারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page