বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার বন্ধ

বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরির অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ায় সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িক বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৮ অক্টোবর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমাদের কারিগরি টিম কাজ করছে। কাজ শেষ হলে দ্রুতই সার্ভার চালু হয়ে যাবে।

ইতোমধ্যে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ তথ্যভান্ডারের সুরক্ষায় সতর্কবার্তা জারি করেছে।

গত সপ্তাহে ক্যালিফ ও উইজ নামের দুটি মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের একদল গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে পিএইচপির এক দশকের পুরোনো এই গুরুতর ত্রুটি শনাক্ত করেন।

এরপর ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) জরুরি সতর্কতা জারি করে। এর পরপরই হ্যাকিংয়ের আশঙ্কায় উইকিমিডিয়া, যুক্তরাজ্য সরকার, ফ্রান্সের অরেঞ্জ, ফিনল্যান্ড সরকারসহ বিশ্বজুড়ে শতশত ওয়েবসাইট তাদের সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page