বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

জনস্বার্থের সব কাজের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী

অপপ্রচার দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জনস্বার্থের সব কাজের বিরোধিতা করেছে জামায়াত। জনমনে ধোঁয়াশা তৈরি করতেই কর্মসূচি দিচ্ছে বিরোধীদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধীদলের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, জনগণের সঙ্গে বারবার প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামায়াত।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধীদলের আত্মস্বীকৃত সন্ত্রাসীরাও দায়ী বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধীদলের কর্মসূচি কোনোরকম বাঁধার সম্মুখীন না হওয়া প্রমাণ করে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান।

এসময়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এনসিপি ও জামায়াত একত্রে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page