শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ভিসা জটিলতা নিরসনে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসীদের বৈঠক

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমস্যা সমাধানে করণীয় নিয়ে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া ও বিদ্যমান সমস্যার পাশাপাশি সম্ভাব্য সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -৬ (রাউজান) আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সাবেক ফাউন্ডার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী), বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, নিউজ এশিয়া টিভি, ফিউচার হোম রিয়েল এস্টেট ও কেবিএন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, কমিউনিটি ব্যক্তিত্ব, চট্টগ্রাম উন্নয়ন পরিষদ (ইউএই)-এর সভাপতি এবং মানবিক কর্মকাণ্ডের জন্য সবার প্রিয় পরিচিত মুখ চট্টগ্রামের কৃতি সন্তান আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন হাজী সরাফত আলী, জাকির হোসেন খতিব, নাঈম উদ্দিন টিপু, নজরুল ইসলাম সিআইপি, মোরশেদুল আলম সিআইপি, জসিম উদ্দিন, মো. আজিম উদ্দিন, সিরাজুল ইসলাম নবাব, এম এনাম হোসেন, সরোয়ার আলম ভুট্টো, মো. নুর নবী, এস এম দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, মো.মহিউদ্দিন, সাইফ তারেক, জিয়াউদ্দিন বাবলু, মোঃ হোসেন, মোহাম্মদ বাবলু, আমানত খানসহ দূতাবাসের কর্মকর্তা এবং আবুধাবি, দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবক, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ভিসা অটো-ক্যানসেল, ভিসা নবায়ন, ভিসা জটিলতার কারণে আটকে পড়া প্রবাসীদের সমস্যা এবং ভিসা ট্রান্সফার পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

এ সময় প্রবাসীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ভিসা-সংক্রান্ত জটিলতার সমাধানে করণীয় নিয়ে উঠে আসে আলোচনায়।

বৈঠকে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন এবং এসব বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page