বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধনী করা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশান দিবসে উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা জানান।

বর্তমানে এটি খসড়া পর্যায়ে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সকল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমেই সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।’

আইনমন্ত্রী বলেন, মানুষ যে ধরনের আইন চায় সে ধরনের আইনই আনবে সরকার। তিনি বলেন, এর আগে গণমাধ্যমের সম্পাদকসহ নানা শ্রেণি-পেশার মানুষের মতামত নেয়া হয়েছে আইনটির বিষয়ে।

তিনি জানান, অনলাইনে কেউ সাংবাদিকতার নামে অপতথ্য যেন না ছড়াতে পারে সেবিষয়টিও বিবেচনায় রাখা হবে নতুন সাইবার সুরক্ষা আইনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page