শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী ব্যবসায়ী এয়াকুব সৈনিকের চান্দগাঁও খলিফাপাড়া শফি মুন্সী জামে মসজিদে ১০ লাখ টাকা অনুদান। বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ না, টার্গেট ছিলেন বাবলা : সিএমপি কমিশনার নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে আমজনতার তারেক। নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি শারজাহ বাংলাদেশ সমিতি: ভারপ্রাপ্ত সভাপতি হলেন শাহাদাত হোসেন। নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে আমজনতার তারেক। শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে এনসিপি: সামান্তা দুবাই থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে স্বাগত জানালেন ইউএই কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ বিএনপির অনলাইন সদস্যপদ গ্রহণে আরব আমিরাত প্রবাসীদের স্বতঃস্ফূর্ত সাড়া।

বড় জয়ে সিরিজ বাংলাদেশের

অনলাইন ডেস্কঃ সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে ব্যাট করে বাংলাদেশ করে ২৯৬ রান। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১১৭ রানে। ১৭৯ রানের বড় জয়ে ম্যাচের সঙ্গে সিরিজ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের দল। রানের হিসেবে এটি বাংলাদেশের দ্বিতীয় বড় জয়।

বাংলাদেশ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। তাতে ওয়ানডে র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ নয়ে, বাংলাদেশ দশেই থাকবে। বাংলাদেশের পয়েন্ট হবে ৭৬, ওয়েস্ট ইন্ডিজের ৭৯।

আজ বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগছিল ক্যারিবিয়ানরা।

স্কোরবোর্ডে ৪৬ রান তুলতেই হারায় ৪ উইকেট। ইনিংসের ১৯তম ওভারে দুই উইকেট হারিয়ে আরও চাপে পড়ে শাই হোপের দল। সেই দুটিই নেন রিশাদ হোসেন। তখন দলের রান ৬৩।
৮২ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। গুড়াকেশ মোতিকে এলবিডব্লু করে ম্যাচে নিজের তৃতীয় উইকেট পান রিশাদ। যা সিরিজে রিশাদের ১২তম উইকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যা বাংলাদেশের কোনো স্পিনারের সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল আরাফাত সানির, ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১০টি।

এরপর বাংলাদেশের জয়টা ছিল সময়ের ব্যাপার। আকিল হোসেনের ২৭ রান শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page