মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসী ব্যবসায়ী এয়াকুব সৈনিকের চান্দগাঁও খলিফাপাড়া শফি মুন্সী জামে মসজিদে ১০ লাখ টাকা অনুদান। বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ না, টার্গেট ছিলেন বাবলা : সিএমপি কমিশনার নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে আমজনতার তারেক। নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি শারজাহ বাংলাদেশ সমিতি: ভারপ্রাপ্ত সভাপতি হলেন শাহাদাত হোসেন। নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে আমজনতার তারেক। শাপলা কলি প্রতীকে নিবন্ধন পেয়েছে এনসিপি: সামান্তা দুবাই থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে স্বাগত জানালেন ইউএই কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ বিএনপির অনলাইন সদস্যপদ গ্রহণে আরব আমিরাত প্রবাসীদের স্বতঃস্ফূর্ত সাড়া।

এনসিপির নাসীরুদ্দীন পাটোয়ারীর পদত্যাগ।

অনলাইন ডেস্কঃগভীর রাত থেকেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর দল থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে। তবে এনসিপি বলছে পাটোয়ারীর পদত্যাগ বা দল থেকে অব্যাহতির কোনো বিষয় সঠিক নয়। তিনি এখনও এনসিপির সঙ্গে আছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নাসীরুদ্দীন পাটোয়ারীর আমাদের সঙ্গে আছেন। কিছুদিন আগে তিনি নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্বও পালন করছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির বিষয়টি সত্য নয়।’

এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া আর কিছুই না। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।’

এর আগে বৃহস্পতিবার রাতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবী করা হয়, নাসীরুদ্দীন পাটোয়ারীর মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দাবি করা হয়েছিল, দুই সপ্তাহ আগে তিনি দলীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর এই পদত্যাগপত্র দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page